× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫ ২১:৩০ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫ ২১:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ চারজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলা করা হয়েছে। ব্যবসায়ী মহসিন বিশ্বাস বাদি হয়ে এই মামলা করেন।

জানা গেছে, বরিশালের বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের মৃত নুরুদ্দিন বিশ্বাসের ছেলে ব্যবসায়ী মোহসিন বিশ্বাসের কাছে দীর্ঘদিন থেকে চাঁদা দাবি করে আসছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস। দাবি করা চাঁদার টাকা না পেয়ে গত ৩ মার্চ দুপুরে উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামে মহসিন বিশ্বাসের বাড়ির সামনে কৃষকদের ওই নেতা তার দলবলসহ ব্যবসায়ী মহসিনকে মারধর ও গুলি করে হত্যার হুমকি দেয়। মহসিনের মা ছেলেকে হুমকি দেওয়ার বিষয় প্রতিবাদ করতে গেলে ওই বৃদ্ধা মাকে লাঞ্ছিত করেন কৃষক দলের এই নেতা। 

গত শুক্রবার ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার হুমকি ও তার বৃদ্ধ মাকে লাঞ্ছিত করার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। রীতিমত সেই অডিও কল রেকর্ডটি ভাইরাল হয়। যার ফলে স্থানীয় ও সামাজিক মাধ্যমে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এই ঘটনায় গতকাল রবিবার মহসিন বিশ্বাস বাদি হয়ে জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ চারজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা নম্বর ১৫। এই মামলায় অন্য আসামিরা হলেনÑ রাসেদুল ইসলাম রুবেল, জাকারিয়া পান্না, আবুল বাসার মোল্লাসহ অজ্ঞাত ২-৩ জন আসামি করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস বলেন, ‘আমি মহসিন বিশ্বাসের কাছে কোনো চাঁদা চাইনি। সে আমাকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্র করছে।’

এ বিষয়ে বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক মোহসিন আলম জানান, ‘ঘটনাটি আমি শুনেছি। এখন শুনছি জাহাঙ্গীর বিশ্বাসের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে। তবে বিষয়টি নিয়ে মহসিন বিশ্বাসের সঙ্গে আমার কথা হয়েছিল। দুজনই তারা একই বংশের লোক আমার চিন্তা ভাবনা ছিল দুজনকে একসঙ্গে বসিয়ে মীমাংসার করে দিব। এখন যেহেতু মামলা হয়েছে, বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির কারণে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা