× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিমসার জুনাব আলী কলেজের প্রতিষ্ঠাতার বড় ছেলে মারা গেছেন

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫ ১৮:২৮ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫ ১৮:৪৬ পিএম

আলহাজ্ব মো. সুলতান আহম্মেদ। ছবি : সংগৃহীত

আলহাজ্ব মো. সুলতান আহম্মেদ। ছবি : সংগৃহীত

কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার জুনাব আলী কলেজের প্রতিষ্ঠাতা জুনাব আলীর বড় ছেলে বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মো. সুলতান আহম্মেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুমিল্লা মহানগরীর রেইসকোর্স নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। নিজ গ্রাম বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর দারুল কোরআন জিলানীয়া সিনিয়র আলিম মাদরাসা মাঠে মরহুমের জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের জানাজায় অংশ নিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মো. জসিম উদ্দিন জসিম, বুড়িচং উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. শরীফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান হাজী মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, মনিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হাজী মো. ফজলুল হক মুন্সী, ইঞ্জিনিয়ার মো. মুনতাকিন, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন সহ-সভাপতি মো. আমির হোসেন বাদল, এম আর কবির হোসেন মেম্বার, খোরশেদ আলম মুন্সী, আবাদ মিয়া, মো. জাকির হোসেন মেম্বার প্রমুখ। এ সময় এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা