× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১১

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ ১৭:৪০ পিএম

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় নিহত বেড়ে ১১ জন হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ (শুক্রবার) বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় প্রেমা ইসলাম নামের একজন মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হলো।’

গত বুধবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান আরও তিনজন।

এ দুর্ঘটনায় প্রেমার বাবা রফিকুল ইসলাম শামীম, মা লুৎফুন নাহার সুমি, আট বছর বয়েসী বোন লিয়ানা, ১৪ বছর বয়েসী বোন আনীষা এবং ফুফাত বোন তানিফা ইয়াসমিন এবং শামীমের পারিবারিক বন্ধু মুক্তার হোসেনও মারা গেছেন।

দুদিন আগের ওই দুর্ঘটনায় এখন ১১ জনের মৃত্যু হলো। আহত আরও দুজন এখন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে এ দুর্ঘটনায় মা-বাবাকে হারিয়ে আহত শিশু আরাধ্যা বিশ্বাসকে চমেক হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 

চমেক হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডা. ধীমান চৌধুরী বলেন, শিশুটির মাথায় আঘাত লেগেছে, শরীরের অন্যান্য স্থানেও জখম হয়েছে। দুই পায়ে প্লাস্টার করে দেওয়া হয়েছে। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা