× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার নাফ নদীতে ৪৮৬ কাছিম ছানা অবমুক্ত

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫ ১৯:২০ পিএম

ছানাগুলো শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্র সৈকত সংলগ্ন হ্যাচারিতে জন্ম নেয়। প্রবা ফটো

ছানাগুলো শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্র সৈকত সংলগ্ন হ্যাচারিতে জন্ম নেয়। প্রবা ফটো

কক্সবাজার টেকনাফের নাফ নদীতে ৪৮৬টি কাছিম ছানা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার জেটিঘাট এলাকায় এ ছানাগুলো ছাড়া হয়। এগুলো শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্র সৈকত সংলগ্ন হ্যাচারিতে জন্ম নেয়।

নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ম্যানেজার আবদুল কাইয়ুম এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকা থেকে এবার কাছিমের ৮ হাজার ৫০০ ডিম সংগ্রহ করা হয়। এসব ডিম থেকে জন্ম নেওয়া ৩ হাজারেরও বেশি কাছিম ছানা এরইমধ্যে কয়েক ধাপে সাগর ও নাফ নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৪৮৬টি কাছিম ছানা নাফ নদীতে অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, এর আগে মঙ্গলবার বিকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্র সৈকতে ১১১টি কাছিম ছানা অবমুক্ত করা হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা