× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযুদ্ধের ম্যুরাল ভেঙে ফেলায় সিপিবির প্রতিবাদ সমাবেশ

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫ ১৫:১২ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৫ ১৫:২৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

লালমনিরহাট বিডিআর রোডস্থ স্মৃতিসৌধ সংলগ্ন মুক্তিযুদ্ধের ম্যুরাল জেলা প্রশাসনের নির্দেশে ভেঙে ফেলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে স্থানীয় মিশন মোড় চত্বরে দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এই সমাবেশে জেলা কমিটির সভাপতি কমরেড অ্যাডভোকেট ময়জুল ইসলাম ময়েজের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিপিবি কেন্দ্রীয় কমিটির সংগঠক এডভোকেট রফিকুল ইসলাম অপু, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড নিরঞ্জন কুমার সিংহ, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মধুসূদন রায়, যুবনেতা গোপাল চন্দ্র রায়, বদিউজ্জামান সোহাগ, ছাত্র নেতা সাইফুল ইসলাম শিহাবসহ অনেকে।

প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- ঐক্য ন্যাপ কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য আব্দুল মোনায়েম নেহেরু। বক্তাগণ জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের অপসারণ ও আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধ, ৭২ এর সংবিধান, জাতীয় পতাকা প্রশ্নে কোন আপোষ নাই। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ চলবে।

গত রোববার ২৯ মার্চ ঈদের আগের দিন শ্রমিক দিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখা সেই ম্যুরালটি ভেঙে ফেলা হয়। গত ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে রাখে জেলা প্রশাসক। পরেরদিন ২৭ মার্চ জেলা প্রশাসকের আচরণের প্রতিবাদ ও তীব্র ঘৃণা জানায় সচেতন নাগরিক কমিটি (সনাক)ও ট্রানন্সপেরান্সি ইন্টারন্যাশনাল (টিআইবি)। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে এবং বিভিন্ন দেশি-বিদেশি গণমাধ্যমে তা উঠে আসে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা