× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরার আশাশুনিতে মদপানে দুই যুবকের মৃত্যু, অসুস্থ আরও ৯

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫ ১৪:৪৬ পিএম

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রবা ফটো

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রবা ফটো

সাতক্ষীরার আশাশুনিতে মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ৯ জন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে ঈদের সন্ধ্যায় মদপানের পর রাত ১২টার দিকে অসুস্থবোধ করলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

মারা যাওয়া দুইজন হলেন, আশাশুনি উপজেলার মিত্র তেতুলিয়া গ্রামের জাফর আলী খাঁর ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন টিটু (৪০) ও সোহরাব গাজীর ছেলে নাজমুল গাজী (২৬)।

এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণ তেতুলিয়া গ্রামের সাইদ সরদারের ছেলে ফারুক হোসেন, মোকামখালী গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান, মিত্র তেতুলিয়ার মর্জিনা খাতুনের ছেলে ইকবাল, কামরুলের ছেলে লিফটন, আজিবার সরদারের ছেলে রবিউল, শহীদ গাজীর ছেলে তুহিন, আনিসের ছেলে নাজমুলসহ নয়জন। এদের মধ্যে অবস্থা আশংকাজনক হওয়ায় ফারুক হোসেনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও ইমরানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঈদের দিন সন্ধ্যায় তেতুলিয়া শশ্মানঘাট মাঠে বসে জাকির হোসেন টিটু ও নাজমুল গাজীসহ মোট ১১জন মদপান করেন। পরে তারা নিজ নিজ বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে রাত ১২টার দিকে শারীরিক অসুস্থতা বোধ করলে তাদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১২টার দিকে জাকির হোসেন টিটু ও নাজমুল গাজী মারা যান। এছাড়া আরও অন্তত নয়জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

আশাশুনি থানার ডিউটি অফিসার এসআই ফিরোজ জানান, মদপানে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা