× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটবল খেলতে গিয়ে ট্রলারডুবিতে নিখোঁজ ছাত্রদলকর্মীর লাশ উদ্ধার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫ ১২:২৫ পিএম

জামাল শরীফ। ছবি : সংগৃহীত

জামাল শরীফ। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলতে যাওয়ার পথে ট্রলারডুবিতে নিখোঁজ হন ছাত্রদলকর্মী জামাল শরীফ। পরে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

বুধবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে পাতাবুনিয়া সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জামাল শরীফ রতনদী তালতলী ইউনিয়নের দক্ষিণ নিজ হাওলা গ্রামের মো. কালাম শরীফের ছেলে। তিনি ছাত্রদলের একজন কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে মঙ্গলবার বিকাল ৪টার দিকে রতনদী তালতলী ইউনিয়নের পাতাবুনিয়া থেকে একদল যুবক পার্শ্ববর্তী উপজেলা দশমিনার পাতারচরে ফুটবল খেলতে যাচ্ছিলেন। যাওয়ার পথে মাঝনদীতে ট্রলারটি হঠাৎ ডুবে যায়। ট্রলারে থাকা ২০-২৫ জন যাত্রীর মধ্যে সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও জামাল শরীফ নিখোঁজ হন। জানা গেছে, অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। তবে নদীর তীব্র স্রোত, গভীরতা এবং রাতের অন্ধকারের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। বুধবার সকালে আবারও উদ্ধার কাজ শুরু হলে সকাল ৮টার দিকে জামালের মরদেহ উদ্ধার করা হয়।

রতনদী তালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন (ইউপি) সদস্য মো. মাসুম জানান, ট্রলার ডুবির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে উদ্ধার কাজে অংশ নেন।

গলাচিপা ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা সৌরভ বালা জানান, নিখোঁজ জামালের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা