× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫ ১৯:৫৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়ায় ঈদে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ওই শিশুর নাম ফাতেমা সিদ্দিকা। সে ওই ইউনিয়নের চোরখালি গ্রামের মহাসিন মোল্লার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ফাতেমা তার মায়ের সঙ্গে জয়পুর ইউনিয়নের চোরখালি নিজবাড়ি থেকে একই ইউনিয়নের চাচই গ্রামে তার নানা মৃত লিয়াকত মোল্লার বাড়িতে বেড়াতে যায়। এদিন দুপুরে নানা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় সে। পরে স্থানীয় ও স্বজনরা পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা