× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেহেরপুরে প্রাইভেটকারচাপায় প্রাণ গেল তিনজনের

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৫ ২১:২৯ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৫ ০৬:৫৭ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মেহেরপুরে প্রাইভেটকারচাপায় তিনজনের নিহতের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২ জন।

সোমবার (৩১ মার্চ) বিকালে মেহেরপুর-আমঝুপি সড়কের ব্রিটিশ আমেরিকান টোবাকো কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আখতারুজ্জামান, তার বন্ধু আল ইমরান ও জুবায়ের হাসান। আখতারুজ্জামান মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের হাসানুজ্জামানের ছেলে। তার বন্ধু আল ইমরান মেহেরপুর সদর উপজেলার বাড়িবাকা গ্রামের মোকলেসুর রহমানের ছেলে। এ ঘটনায় আহত ভ্যানচালক আলী হাসানের ছেলে হলেন জুবায়ের হাসান। আলী হাসান মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের নবিস উদ্দিন মণ্ডলের ছেলে। আহত প্রাইভেটকার চালক পলাশ গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ বেপরোয়া গতিতে আমঝুপির দিক থেকে প্রাইভেটকার (জিপ) চালিয়ে আসছিলেন। অপর দিক থেকে একটি ভ্যানচালক তার পরিবার নিয়ে আমঝুপির দিকে যাচ্ছিল। একই দিকে যাচ্ছিল ভ্যানের পেছনে থাকা একটি মোটরসাইকেল।

প্রাইভেটকার চালক প্রথমে ভ্যানকে সজোরে চাপা দেয়। এরপর ভ্যানের পেছনে থাকা মোটরসাইকেলকে চাপা দিয়ে মেহেরপুরের স্বাগত পিলারের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়। পরে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় আখতারুজ্জামানের মৃত্যু হয়। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় আল ইমরান ও জুবাইয়ের হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে পাবনা ঈশ্বরদীর একটি হাসপাতালে জুবায়ের হাসান মারা যান। এরপর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে আল ইমরানের মৃত্যু হয়।

ভ্যানচালক আলী হাসান বর্তমানে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং প্রাইভেটকার চালক পলাশ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা