মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫ ২০:২৪ পিএম
কুলিয়ারচর থানা। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন কাঠমিস্ত্রি নিহত হয়েছেন।
সোমবার (৩১ মার্চ) বিকালে উপজেলার আগরপুর-পোড়াদিয়া সড়কের লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাঠমিস্ত্রিরা হলেন- গোবরিয়া নামাকান্দা গ্রামের কৃষক নোহাজ উদ্দিনের ছেলে শামীম মিয়া এবং লক্ষ্মীপুর কাছারীপাড়া গ্রামের কৃষক তারা মিয়ার ছেলে আল আমিন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার আগরপুর-পোড়াদিয়া সড়কের লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়। অপরদিকে গুরুতর অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আল আমিনের মৃত্যু হয়।