× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে দুগ্রুপের সংঘর্ষে সাবেক সেনাসদস্য নিহত, আহত ১২

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৫ ১৯:৩৭ পিএম

লোহাগড়া থানা। ছবি : সংগৃহীত

লোহাগড়া থানা। ছবি : সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় দুই গ্রুপের সংঘর্ষে আকবার শেখ নামে এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১২ জন।

সোমবার (৩১ মার্চ) বিকালে উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আকবার শেখ উপজেলার লাহুড়িয়া গ্রামের মেকরেত শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে দীর্ঘদিন আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে সোমবার বিকালে দুপক্ষ দেশিয় নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে মনিরুল গ্রুপের আকবর শেখ নামে সাবেক এক সেনাসদস্যকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে উদ্ধার করে পার্শ্ববর্তী মাগুরা জেলার মোহাম্মদপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা