× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানের বরজে আগুনে কোটি টাকার ক্ষতি

কালকিনি (মাদারীপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৫ ২২:১৪ পিএম

রবিবার দুপুরে পৌর এলাকার চর ঠেঙ্গামারা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রবা ফটো

রবিবার দুপুরে পৌর এলাকার চর ঠেঙ্গামারা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রবা ফটো

মাদারীপুরের কালকিনিতে পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পানচাষীর প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার (৩০ মার্চ) দুপুরে পৌর এলাকার চর ঠেঙ্গামারা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পানের বরজের চাষীরা হলেন- মো. এনায়েত হোসেন, মো. শাহেদ বেপারী, আবুল রাঢ়ী, আব্দুর রব রাঢ়ী ও মো. মালেক বেপারী।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের নুর ইসলাম ঘরামীর ছেলে রুবেল ঘরামী নিজজমিতে বিভিন্ন ধরনের আবর্জনা পুড়ানোর জন্য আগুন দেন। পরে এই আগুন তার জমির পাশের একটি পানের বরজে লেগে যায়। সেখান থেকে আগুন মূহুর্তের মধ্যে আশপাশের বেশ কয়েকটি পানের বরজে ছড়িয়ে পরে। পরে স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। এ সময়ে পানচাষী মো. এনায়েত হোসেন, মো. শাহেদ বেপারী, আবুল রাঢ়ী, আব্দুর রব রাঢ়ী ও মো. মালেক বেপারীর মোট পাঁচটি পানের বরজ পুড়ে যায়। এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে।

পানচাষী মো. এনায়েত হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, রুবেল ঘরামী তার নিজ জমিতে আগুন দেয়। আর সে আগুনে আমাদের পাঁচটি পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে আমাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা এখন কিভাবে বাঁচব। আগুনে আমাদের ঈদ আনন্দও পুড়ে ছাই হয়ে গেল।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন জমাদার বলেন, আগুন লাগার অনেক পরে আমরা খবর  পেয়েছি। তবে আমরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার দাশ জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা