× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরকারি ভালো না হওয়ায় পুত্রবধূর সঙ্গে বাগবিতণ্ডা, ক্ষিপ্ত হয়ে ‘বাবাকে হত্যা’

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৫ ১৩:৩৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশনে খাবারের তরকারি ভালো না হওয়া নিয়ে পুত্রবধূকে গালমন্দ করায় ছেলে ক্ষিপ্ত হয়ে বাবাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে ছেলে বিরুদ্ধে।

শনিবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে চরফ্যাশনের আবদুল্লাহপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ শিবা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. রতন ফরাজী (৬৫) ওই গ্রামের মৃত আলী হোসেন ফরাজীর ছেলে। অভিযুক্ত আমিরুল ইসলাম ও তার স্ত্রী সাহানাজ বেগম মরদেহ ঘরে ফেলে পালিয়ে গেছেন।

নিহতের প্রতিবেশীরা জানায়, বৃদ্ধ রতন ফরাজী ও তার স্ত্রী বিলকিস বেগম ছেলের সংসারে থাকতেন। তাদের পুত্রবধূ সাহানাজ বেগম প্রায়ই শ্বশুর-শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করতেন। ঘটনার দিন ইফতারের পর রতন ফরাজী তরকারির স্বাদ নিয়ে পুত্রবধূর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে ছেলে আমিরুল ইসলাম ও তার স্ত্রী মিলে রতন ফরাজীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।

রতন ফরাজীর স্ত্রী বিলকিস বেগম জানান, তিনি অন্য ঘরে ছিলেন। খাবার ঘরে এসে দেখেন স্বামীর নিথর দেহ মাটিতে পড়ে আছে। তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।  

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা