× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় নজর কাড়ছে মিনি টার্ফ মাঠ

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৫ ১৯:৫৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

প্রতিবছর ঈদের ছুটিতে পর্যটন স্পটভিত্তিক পরিকল্পনা থাকে মানুষের। কিন্তু এবার পর্যটন স্পটের পাশাপাশি তরুণ যুবকদের আকর্ষণ করছে সদ্য চালু হওয়া মিনি টার্ফ মাঠে ফুটবলের দিকে। এতেই কক্সবাজারের চকরিয়ার টার্ফ মাঠ এখন থেকেই সপ্তাহ কালের জন্য আগাম বুকিং হয়ে গেছে।

এক পক্ষে ৬ বা ৭ জন করে টার্ফ মাঠে ফুটবল খেলে প্রতি দলকে ঘণ্টা হিসাবে ভাড়া নিতে হয় ইনডোর টার্ফ মাঠ। ঘণ্টায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা ভাড়া গুণতে হয় অংশগ্রহণকারী দলকে। এরপরও তাদের মাঝে আনন্দের কমতি নেই। মাঠ চালু হওয়ার পর থেকে শিশু থেকে ষাটোর্ধ্ব বয়সীরাও টিম গড়ে খেলেছে ফুটবল।

এই টার্ফ মাঠ চালু হওয়ার পর থেকে তরুণ যুবকদের ফোনের প্রতি আসক্তি কমতে শুরু করেছে, কমছে অনৈতিকও কাজ।

চকরিয়ার জিদ্দাবাজার স্পোর্টিং ক্লাবের টার্ফ মাঠটি এখন নজর কাড়ছে বেশি। এর আগে কাকারা ইউনিয়নের এসএম চরের মাঠটিতেই খেলা ছিল জমজমাট। উপজেলার ৪টি মাঠের মধ্যে পৌরসভার ফুলতলা ও মৌলভিরচর এলাকার মাঠ দুটিতেও সমানতালে চলছে ইনডোর ফুটবল।

ঈদের ছুটিতে আসা চাকরিজীবি ফাহিম জানান, খুব আনন্দ লাগছে এলাকায় ফুটবল খেলার নতুন প্রচলন ইনডোর টার্ফ মাঠ গড়ে উঠেছে দেখে। চাকরি জীবনে প্রবেশের পর থেকে প্রায় দেড় যুগ তেমন কোনো সম্পর্ক নেই ফুটবলের সাথে। এবার ইচ্ছা আছে ঈদের পরপরই বন্ধুদের নিয়ে নবনির্মিত টার্ফ মাঠে ফুটবল খেলার।

জিদ্দাবাজার স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা আবুল ফয়েজ মোহাম্মদ রিপন বলেন, তরুণ-যুবকদের বিপদগামী হওয়া থেকে রক্ষা করতেই আমরা কয়েকজন মিলে চকরিয়া সরকারি কলেজসংলগ্ন মহাসড়ক লাগোয়া জমিতে টার্ফ মাঠ নির্মাণ করেছি।

তিনি আরও বলেন, রমজানেই মাঠটি চালু করেছি মাত্র। ইফতারির পর থেকে সেহরি পর্যন্ত ঘণ্টা হিসেবে দুটি করে দল খেলেছে আমাদের মাঠে। এখন ঈদের পর মাঠ নিয়ে চলছে কাড়াকাড়ি। প্রায় ১ সপ্তাহের জন্য অগ্রিম বুকিং হয়ে গেছে। চকরিয়া ছাড়াও পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, লোহাগাড়া, লামা ও আলীকদম থেকে বিভিন্ন পেশার তরুণ যুবকরা মাঠ বুকিং দিয়েছে।

শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সোয়াইব বলেন, টার্ফ মাঠ হওয়ায় দিনরাত বিভিন্ন শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন পেশার তরুণ-যুবকদের ফুটবলে আগ্রহী হতে দেখছি। এতে নানা ধরণের অনৈতিক কর্মকাণ্ডের দুশ্চিন্তা থেকে রক্ষা পাবে অভিভবকরা। এসব টার্ফ মাঠ মাদকমুক্ত সমাজ গড়তেও ভূমিকা রাখবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা