× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় ট্রাকচাপায় প্রাইভেটকার আরোহী নিহত

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৯ মার্চ ২০২৫ ১৫:১২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় ট্রাকচাপায় এক প্রাইভেটকার আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) রাত ৩টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রাইভেটকার আরোহী হলেন আবুল কালাম আজাদ। তিনি চট্রগ্রামের সাতকানিয়া পৌরসভার মৃত ফেরদৌস আহমেদের ছেলে এবং চট্টগ্রাম টেরি বাজারের মোনালিসা শপিংমলের মালিক।

হারবাং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ৩টার দিকে চকরিয়ার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় কক্সবাজারগামী একটি ট্রাক চট্টগ্রামগামী একটি  প্রাইভেটকারকে চাপা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় প্রাইভেটকারে থাকা তিনজনকে আহত অবস্থা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়। অন্য দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাক পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ট্রাকের চালক পালাতক রয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা