× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজৈরে ওসির অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ১৭:৫৯ পিএম

রাজৈরে ওসির অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খানের অপকর্মের নানা দিক তুলে ধরে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে রাজৈর এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার টেকেরহাটে এ মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী তরাফ ব্যাপারি।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখনও চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জুলাই বিপ্লবের সময় তাণ্ডব চালানো আওয়ামী লীগের দোসররা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও নির্বিকার রয়েছে পুলিশ। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ্যে সরকারবিরোধী পোস্ট দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ওসিকে মাসিক হাদিয়া দিয়ে মাদকের রমরমা ব্যবসা চলছে প্রকাশ্যে। ওসি মাসুদের কাছে টাকাই সবকিছু।

মানববন্ধন ও ঝাড়ু মিছিলে নারীরাও অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা ওসির বিরুদ্ধে ‘মাদক সম্রাট ওসির প্রত্যাহার চাই’, ‘ঘুষখোর ও দুর্নীতিবাজ ওসির বিচার চাই’, ‘নদীতে ড্রেজার ব্যবসায়ী ওসির প্রত্যাহার চাই’- ইত্যাদি স্লোগান লেখা ফেস্টুন ও ঝাড়ু নিয়ে আসেন।

ওসি মাসুদকে দ্রুত অপসারণ করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে জানান বিক্ষোভকারীরা। ঝাড়ু মিছিল শেষে আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা