× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রলীগের ১৪৪ জনের আংশিক কমিটিতে ৪৬ জন সহ-সভাপতি

সিলেট ব্যুরো

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২ ২১:৪৬ পিএম

ছাত্রলীগের ১৪৪ জনের আংশিক কমিটিতে ৪৬ জন সহ-সভাপতি

সিলেটে কানাইঘাট উপজেলা ছাত্রলীগের ১৪৪ সদস্যের আংশিক কমিটিতে ৪৬ জনকে সহ-সভাপতি রাখা হয়েছে। একইভাবে কানাইঘাট পৌর ছাত্রলীগের আংশিক কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ২২ জন। এ ছাড়া কানাইঘাট সরকারি কলেজ ছাত্রলীগের ৬৯ জনের আংশিক কমিটিতে ১৯ জন সহ-সভাপতি পদ পেয়েছেন। 

সোমবার (৫ ডিসেম্বর) সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ কানাইঘাটের তিনটি কমিটি অনুমোদন দেন। 

২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি কানাইঘাট উপজেলা, পৌর ও কলেজ কমিটি গঠন করা হয়েছিল। গত ২৪ নভেম্বর মেয়াদোত্তীর্ণ তিনটি কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা ছাত্রলীগ।

কানাইঘাট উপজেলা ছাত্রলীগের কমিটিতে রাওয়ান আহমদকে সভাপতি ও মারওয়ানুল করিমকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটিতে ৪৬ জন সহ-সভাপতি ছাড়াও ১২ জন করে যুগ্ম সাধারণ ও সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে। 

এ ছাড়া আংশিক কমিটির বিভিন্ন পদে আরও ৭৪ জনকে রাখা হয়েছে। 

পৌর ছাত্রলীগের কমিটিতে হারিছ উদ্দিনকে সভাপতি ও রেজওয়ানুল করিম আফজলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটিতে ২২ জন সহ-সভাপতি ছাড়া ১১ জন করে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। পৌরসভার আংশিক কমিটির অন্যান্য বিভিন্ন পদে আরও ৮০ জনকে রাখা হয়েছে।   

এদিকে কলেজ ছাত্রলীগের কমিটিতে খালেদ আহমদ স্বাধীনকে সভাপতি ও মকসুদ হাসানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। 

৬৯ সদস্যের আংশিক কমিটিতে ১৯ জন সহ-সভাপতি, ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। 

কানাইঘাটের তিনটি কমিটি অনুমোদন দেওয়ার বিষয় নিশ্চিত করলেও বিপুল সংখ্যক সহ-সভাপতি রাখা নিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মন্তব্য করতে চাননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা