× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ১১:১০ এএম

আপডেট : ২৭ মার্চ ২০২৫ ১১:১৫ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। একজন মোটরসাইকেল চালক, অন্যজন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।

বুধবার (২৬ মার্চ) রাতে শহরের ওয়াপদা গেট মোড়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ওই মোটরসাইকেল চালক নিহত হন। এর আগে বুধবার বিকালে শাহরাস্তি উপজেলার রাজাপুর মসজিদের সামনে মাটিবাহী ট্রাকচাপায় এক সিএনজিচালিত অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়।

মোটরসাইকেল চালকের নাম জাহিদ পাটোয়ারী। তিনি সদর উপজেলার বাবুরহাট খলিশাডুলি এলাকার শহিদুল ইসলামের ছেলে। ট্রাকচাপায় নিহত হন অটোরিকশা যাত্রীরমো. স্বপন রাঢ়ী। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কংগাইশ আমচর আলী রাঢ়ী বাড়ির মৃত জুনাব আলীর ছেলে।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, ওয়াপদা গেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালককে প্রথমে আহত অবস্থায় চাঁদপুর সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দাউদকান্দিতে মারা যান জাহিদ। বৃহস্পতিবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অন্যদিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার রাজাপুর মসজিদের সামনে মাটিবাহী ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী স্বপন রাঢ়ী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চান্দিনায় তার মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া ও শাহরাস্তি থানার ওসি মো. আলমগীর হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়গুলো নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা