× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেরপুর সংবাদদাতা

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ২২:৪১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে চার বছর বয়সি এক শিশুর মারা গেছে।

বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। 

নিহত শিশুর নাম নাদিয়া খাতুন। সে ওই গ্রামের নূর হোসেনের মেয়ে।

নাদিয়ার স্বজনরা জানায়, বাড়িতে থাকা সেচ পাম্পে মায়ের সঙ্গে গোসল শেষে খেলা করছিল শিশু নাদিয়া। একপর্যায়ে আনুমানিক বেলা ১টার দিকে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে ডুবে যায় সে। এদিকে বেশকিছু সময় নাদিয়াকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ চলমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা