× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিমসার বাজারের ইজারা বাতিল

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ২০:৩১ পিএম

নিমসার বাজারের ইজারা বাতিল

দেশের অন্যতম বৃহত্তম সবজির পাইকারি মোকাম কুমিল্লার বুড়িচংয়ের নিমসার বাজারের ১৪৩২ বাংলা সনের ইজারা বাতিল করা হয়েছে। ইজারার বকেয়া টাকা নির্দিষ্ট সময়ে পরিশোধ না করায় গত মঙ্গলবার ২৫ উপজেলা প্রশাসন ইজারাদারের দরপত্র বাতিল করে।

এতে এবারের দরপত্রে বিজয়ী আব্দুল জলিলের অগ্রিম পরিশোধকৃত ১ কোটি ৫৮ লাখ টাকা বায়েজাপ্ত হয়েছে। এদিকে বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসন নতুন করে বাজারের ইজারার বিজ্ঞপ্তির ঘোষণা দেয়। 

দেশের অন্যতম বৃহৎ এই বাজারে সারা দেশ থেকে পাইকার, মধ্যস্বত্বভোগী, খুচরা বিক্রেতা, কৃষক মৌসুমি নানা ধরনের তরিতরকারি, ফলমূলসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রির জন্য নিয়ে আসেন। বাজারটিতে পাইকার, খুচরা, ভাসমানসহ দুই হাজারের বেশি ব্যবসায়ী রয়েছেন। প্রতিবছরের মতো এবারও উপজেলা প্রশাসন থেকে স্থানীয় ও জাতীয় পত্রিকায় বাজারের ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে গত ২০ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগরীর বদরপুর এলাকার খলিলুর রহমানের ছেলে আব্দুল জলিল সর্বোচ্চ ৫ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৯১৫ টাকা বাজারটির ইজারা লাভ করে। এ সময় বিধি মোতাবেক নগদ ১ কোটি ৫৮ লাখ টাকা নগদ পরিশোধ ও গত ২৩ মার্চ বাকি টাকা পরিশোধের সময়সীমা নির্ধারণ ছিল। কিন্তু ইজারাদার নির্দিষ্ট তারিখে বকেয়া পরিশোধ করতে না পারায় দরপত্র বাতিল হয়ে যায়। 

ইজারাদার আব্দুল জলিল বলেন, আমাকে প্রশাসন থেকে চিঠি দেওয়া হয়েছে। আমি এ বিষয়ে উচ্চ আদালতে রিট করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার বলেন, সরকারি নিয়মে জামানতের পুরো টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় ইজারাদার আব্দুল জলিলের দরপত্র বাতিল করা হয়েছে। পাশাপাশি তার অগ্রিম পরিশোধকৃত টাকাও বাজেয়াপ্ত হয়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা