× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃষ্টির জন্য কিশোরগঞ্জে ইসতিসকার নামাজ আদায়

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ১৫:৫০ পিএম

ইসতিসকার নামাজ আদায় করেন স্থানীয় বাসিন্দারা। প্রবা ফটো

ইসতিসকার নামাজ আদায় করেন স্থানীয় বাসিন্দারা। প্রবা ফটো

সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ। প্রাণীকূলের নেই স্বস্তি। প্রকৃতির বাতাসে গরম হাওয়া। অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। খরা আর তীব্র গরমে নষ্ট হচ্ছে ফসল। গরম থেকে পরিত্রাণ পেতে রহমতের বৃষ্টির আশায় মহান আল্লাহ তা’লার নিকট বৃষ্টি চেয়ে কিশোরগঞ্জে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে সদর উপজেলার যশোদল ইউনিয়নের চিকনীরচর মধ্যে পাড়া ভুরভুরিয়া বিলের উত্তর পাশে পতিত জমিতে অর্ধশতাধিক মুসল্লির উপস্থিতিতে এ ইসতিসকার নামাজ আদায় করেন স্থানীয় বাসিন্দারা।

নামাজে ইমামতি করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন দেওবন্দীর। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত করেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।

নামাজে অংশ গ্রহণকারী মুসল্লিরা জানান, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ খুব বিপদে আছে। বিপদের সময় আল্লাহ নামাজের মাধ্যমে চাইতে বলেছেন। বৃষ্টির জন্য এই নামাজ আদায় করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তাই আমরা সবাই একত্র হয়ে এ নামাজ আদায় করেছি।

উল্লেখ্য, বৃষ্টি প্রার্থনায় সম্মিলিতভাবে আজান, একামত ছাড়াই জামাতের সাথে দুই রাকাত নামাজ আদায় ও হাত উল্টে দোয়া করা হয়। এটাকে বলা হয় ‘সালাতুল ইস্তিসকা বা বৃষ্টির নামাজ' ইমাম সাহেব কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন। মুসল্লিরাও তখন কায়মনোবাক্যে দোয়া-প্রার্থনা করেন। 

বস্তুত, পাপ মোচনের জন্য আল্লাহর কাছে একনিষ্ঠ অন্তরে তওবা-ইস্তিগফার করতে হয়। তবেই আল্লাহ তা’লা মানুষের মনোকামনা পূরণ করেন এবং বৃষ্টি দিয়ে নিসর্গ সিক্ত করেন।

নামাজে উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা ক্বারি আব্দুল খালেক, চিকনীরচর মধ্যে জামে মসজিদের সেক্রেটারি আনোয়ার হোসাইন, সাবেক ইউপি সেলিম মিয়াসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা