× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে ৬ জন হাসপাতালে

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ১৫:৪১ পিএম

বুধবার সকালে বরুনকান্দি এলাকা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধারের পর তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রবা ফটো

বুধবার সকালে বরুনকান্দি এলাকা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধারের পর তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রবা ফটো

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অজ্ঞান অবস্থায় নওগাঁয় ৬ জনকে উদ্ধারের পর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শহরের বরুনকান্দি এলাকা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধারের পর তাদেরকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। তবে এখনও জ্ঞান না ফেরায় তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন রশিদ জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শহরের বাইপাস এলাকার বরুনকান্দি এলাকার একটি গ্যাস পাম্পের পাশ থেকে ৬ জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। এরপর নওগাঁ সদর হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে  একজনের সঙ্গে কথা বলতে পেরেছি। তিনি অস্পষ্টভাবে জানান, তারা হেমায়েতপুর থেকে ট্রাকে উঠে বাড়ি ফিরছিলেন। এরপর তাদের কলা, পানি আর রুটি খাওয়ানো হয়েছে। এর বেশি তিনি বলতে পারেননি। ধারণা করা হচ্ছে, এরা সবাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। শহর ও শহরের বাইপাস এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. আবু জার গাফফার জানান, হাসপাতালে আসার পর তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা সার্বক্ষণিক তাদের দেখাশোনা করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা