× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় আড়াই কোটি

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ১৩:২১ পিএম

যমুনা সেতু পূর্ব টোল প্লাজা থেকে বুধবার সকালের দৃশ্য।

যমুনা সেতু পূর্ব টোল প্লাজা থেকে বুধবার সকালের দৃশ্য।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। তবে কোথাও যানজট নেই। সড়কটিতে ব্যক্তিগত যানবাহন প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাস বেশি চলাচল করছে। চারটি সেক্টরে ভাগ হয়ে সাড়ে ৭০০ পুলিশ দায়িত্ব পালন করছে।

এদিকে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা। যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২ পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে সেতু পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৩ হাজার ৮৭৯টি যানবাহন পারাপার হয়েছে। বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা। অপরদিকে সেতু পূর্ব টোল প্লাজা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১৫ হাজার ৩৫৪টি। টোল আদায় হয়েছে ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা।

এর আগে রবিবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্য়ন্ত ২৪ হাজার ৯৭টি যানবাহন সেতু পার হয়। টোল আদায় হয় ২ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৫৫০ টাকা। গত ২৪ ঘণ্টায় যান চলাচল বেড়েছে ৫ হাজার ১৩৬টি। টোল আদায় বেশি হয়েছে ৩০ লাখ ২৫ হাজার টাকার।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ঈদের সময় যতই ঘনিয়ে আসছে যানবাহন চলাচলের সংখ্যা ততই বাড়ছে৷ ২৪ ঘণ্টায় ৫ হাজার যানবাহন বেশি পারাপার হয়েছে। যানবাহন আরও বাড়লে ১৮টি বুথ চালু রাখা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা