ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ২০:৫২ পিএম
মঙ্গলবার দরিকান্দি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও আকলিমা খাতুন এতিমখানা প্রাঙ্গণে ইফতার। প্রবা ফটো
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার দরিকান্দি দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও আকলিমা খাতুন এতিমখানা প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৬-এর সাবেক সংসদ সদস্য এম এ খালেক বলেন, ১৭ বছর যাবত যারা মাঠে ছিল না, যাদের কোনো অবদান নাই, যারা কোনো সংগ্রামে ছিল না, যারা কোনো মামলা-হামলার শিকার হননি, তারা এখন ঐক্যের কথা বলে। এসব পরগাছা-আগাছা দিয়ে দেশ চলবে না। এদের থেকে সাবধান হোন। যারা পয়সা দিয়ে বেচাকেনা হয়, তারা মানুষ না। আপনাদের সাবধান হতে হবে এসব মুখোশধারী লোকজনের থেকে।
তিনি বলেন, আগামীতে যদি আপনারা সৎ মানুষের শাসন চান, আসুন আমরা সুন্দর একটা ইলেকশন করার জন্য প্রস্তুত হই। সুন্দর ইলেকশন হলে এ দেশে শান্তি আসবে, নতুবা শান্তি আসবে না।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিনের সভাপতিত্ব ও দরিকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক এনামুল হক বাবলু, যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মিহির, উপজেলা বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য এসএম আতিকুল ইসলাম, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অপু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মতিউর রহমান জালু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিব, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, উপজেলা জাসাসের সভাপতি এম সালাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী, দরিকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম কানু, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস মোল্লা, সাধারণ সম্পাদক বাক্কি মিয়া, সহ-সভাপতি শাহিন আলম, ইউনিয়ন জাসাসের সভাপতি কাজী সোহেল, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজন আহমেদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ইব্রাহিম প্রমুখ।