× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীমঙ্গলে দরিদ্রদের মাঝে নাগরিক পরিষদের ঈদ উপহার বিতরণ

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ১৯:১০ পিএম

মঙ্গলবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে ঈদ উপহার বিতরণ। প্রবা ফটো

মঙ্গলবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে ঈদ উপহার বিতরণ। প্রবা ফটো

পবিত্র ঈদুল ফিতর পালন উপলক্ষে ১ হাজার ৩০০ সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষকে আর্থিক অনুদান দিয়েছে ‘শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদ’।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।

সংগঠনের সিনিয়র সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আক্তার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী সাজন মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন- শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল নাগরিক পরিষদের সিনিয়র সহসভাপতি মোসাব্বির আল মাসুদ প্রমুখ।

মোহিন আহমেদ চৌধুরী বলেন, প্রতি বছর ঈদে মুসলিম সম্প্রদায়ের এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার হিসেবে আর্থিক উপহার বিতরণ করে আসছে শ্রীমঙ্গল নাগরিক পরিষদ। এরই ধারাবাহিকতায় এবারের পবিত্র ঈদুল ফিতরে ১৩শ দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা