× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বকশীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ১৭:১৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে পৌরসভার তিনানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষিকা হলেন ফৌজিয়া আফরিন। তিনি উপজেলার বগারচর ইউনিয়নের জাকিরুল ইসলামের স্ত্রী। বকশীগঞ্জ রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিষয়ের শিক্ষক ছিলেন তিনি।

নিহতের স্বজনরা জানান, সকালে বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে করে বকশীগঞ্জ শহরে যাচ্ছিলেন ফৌজিয়া আফরিন। তিনানীপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয় অটোভ্যানটিকে। এতে গুরুতর আহত হন ফৌজিয়া। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশিগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ জানান, পরিবারের অভিযোগ না থাকায় ও তাদের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। পিকআপ ভ্যানটি চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা