× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে জীবিত নবজাতক উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ২১:১৬ পিএম

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। প্রবা ফটো

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। প্রবা ফটো

ঠাকুরগাঁওয়ে একটি ভুট্টা ক্ষেত থেকে একদিন বয়সী জীবিত নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সদর উপজেলায় জামালপুর ইউনিয়নে মহেসালী গ্রাম থেকে উদ্ধার হয় নবজাতকটি।

নবজাতক উদ্ধারকারী শানু আক্তার বলেন, সকালে জমিতে কাজ করতে ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময়, হঠাৎ বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই। একটু ভেতরে গিয়ে দেখি একটি মেয়ে নবজাতক কান্না করছে। এর পর তাকে কোলে তুলে নিয়ে বাসায় চলে আসি। 

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বাচ্চাটির বাবা-মায়ের খোঁজ নেওয়ার চেষ্টা হচ্ছে। যদি এর আসল বাবা-মায়ের খোঁজ পাওয়া যায়, তবে তাদের কাছে হস্তান্তর করা হবে। না হয় শিশুটিকে যিনি নিজের কাছে রাখতে ইচ্ছুক তাকে বিবেচনায় নেওয়া হবে।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুল বাসার মো. সায়েদুজ্জামান বলেন, শিশুটি এখন আমাদের সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি আছে। শিশুটি প্রাথমিকভাবে সুস্থ বলেই মনে হয়েছে। তবে যেহেতু দীর্ঘ সময় সে খালি গায়ে মাটিতে পরেছিল তাই তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা