× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেয়ারে বসা নিয়ে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি, আহত ১৫

কুমিল্লা (দক্ষিণ) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ২০:৩৬ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৫ ২০:৩৮ পিএম

কোলাজ, প্রবা

কোলাজ, প্রবা

কুমিল্লার চৌদ্দগ্রামে চেয়ারে বসা ও ব্যানার-ফেস্টুন আগে নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম শহীদ জিয়াউর রহমান বীর উত্তম পৌর মিলনায়তনের বাইরে উপজেলা ও পৌরসভা বিএনপির সাংগঠনিক সভায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান মোল্লা হিরণ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম শামীম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জোবায়ের, যুবদল নেতা মো. সোলেমান, মো. খায়ের, উজ্জ্বল, শ্রমিকদল নেতা আবির, যুবদল কর্মী সবুজ, সাইফুল, মো. ইউসুফ, জনি, ইকবাল, আইয়ুব, জাকির হোসেন আহত হয়েছেন। আহত নেতাকর্মীরা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান মোল্লা হিরণ বলেন, ‘নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলে কামরুল হুদার কর্মীরা আমাকে লাঞ্ছিত করে এবং নেতাকর্মীদের ওপর হামলা করে।’

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. কামরুল হুদা বলেন, ‘অডিটরিয়ামের বাইরে নেতাকর্মীরা চেয়ারে বসা ও ব্যানার ফেস্টুন আগে নেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়েছে। অডিটরিয়ামের ভেতরে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, বিএনপির সাংগঠনিক সভায় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির বিষয়ে শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা