× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে বাবা-ছেলেকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন, গ্রেপ্তার ১৬

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ২০:৩৫ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৫ ২০:৫১ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

নড়াইলের কালিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে বাবা-ছেলেকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করার ঘটনায় ১৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (২৩ মার্চ) রাতে ফরিদপুরের ভাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার করা আসামিরা হলো, কালিয়ার কলাবাড়িয়া গ্রামের মুক্তি শেখ, এরশাদ শেখ, নূরমিয়া শেখ, আকিজ শেখ, রাইসুল শেখ, তারামিয়া শেখ, হাসান শেখ, মাহাবুব শেখ, রাসেল শেখ, রাশেদ শেখ, শাহিন মোল্যা, আজিজুল শেখ, আলমগীর শেখ, শিমুল মোল্যা, আজিম কাজী, রইল মোল্যা। মামলার প্রধান আসামী সোহেল রানা সহ ৩ জন পলাতক আছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ মার্চ কালিয়া থেকে একটি মাইক্রোবাসে আসামীরা একযোগে ঢাকা যাচ্ছিল। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ এ খবর পেয়ে ঐ মাইক্রোবাসটি ফলো করতে থাকে। আসামীদের বহনকারী মাইক্রোবাসটি ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকায় পৌছালে কালিয়া থানা পুলিশ ভাঙ্গা থানার সহযোগিতা নিয়ে রাতে তাদের আটক করতে সক্ষম হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়।

জানা গেছে, গত ৬ মার্চ সকালে কালিয়ার কলাবাড়িয়া থেকে অসুস্থ বাবা আবিদ শেখকে নিয়ে ইজিবাইকে করে কালিয়া স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিল শামীম শেখ। জয়পুর মোড়ে পৌছালে কলাবাড়িয়া এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সোহেল শেখ ৩টি মোটর সাইকেলে দলবল নিয়ে তাদের গতিরোধ করে। এসময় পিতা ও পুত্রকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাদের উদ্ধার করার পর অবস্থা খারাপ হলে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। ছেলে শামীম শেখের হাত ও পায়ের রগ কেটে ফেলেছে সন্ত্রাসীরা, আর আবিদ শেখের ডান পা কেটে ফেলতে হয়েছে। এ ঘটনায় আহত আবিদ শেখের অপর ছেলে সেলিম শেখ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে ১০ মার্চ কালিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করে। 

এ বিষয়ে ওসি মো.রাশিদুল ইসলাম জানান, ‘খবর পেয়ে ভাঙ্গা থানার সহযোগিতায় ১৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা