× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিয়াকৈরে ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ২০:০৭ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা। প্রবা ফটো

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা। প্রবা ফটো

গাজীপুরের কালিয়াকৈরে ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্টারলিংক ডিজাইন লিমিটেড কারখানার শ্রমিকরা।

সোমবার (২৪ মার্চ) দেড়টায় উপজেলার চন্দ্রা হরিনহাটি এলাকায় এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর দেড়টার দিকে স্টারলিংক ডিজাইন কারখানর শ্রমিকরা আসন্ন ঈদের ছুটি তিনদিনের পরিবর্তে পাঁচদিন বৃদ্ধির দাবিতে হরিণহাটি পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রী ও গণপরিবহন যাত্রীরা। 

খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও থানা পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যেতে বললেও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে জোড়ালো আন্দোলন করতে থাকেন তারা।

পরে সাড়ে তিনটার দিকে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নেয়। প্রায় দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) রিয়াদ মাহমুদ জানান, স্টারলিংক কারখানার শ্রমিকরা ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।পরে যৌথ বাহিনীর সাহায়তায় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা