× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপহরণের পর মুক্তিপণ আদায়, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

রাজশাহী অফিস

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ১৯:৪২ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৫ ২০:০১ পিএম

আটক আরএমপির ৫ পুলিশ সদস্য। প্রবা ফটো

আটক আরএমপির ৫ পুলিশ সদস্য। প্রবা ফটো

বগুড়ায় ২ যুবককে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় আরএমপির ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আরএমপির একটি সূত্র।

এর আগে দুই যুবককে অপহরণের পর মুক্তিপণের টাকা আদায়ের অভিযোগে রাজশাহী মহানগর (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ৫ পুলিশ সদস্যসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করে বগুড়ার ধুনট থানা পুলিশ। রবিবার (২৩ মার্চ) মধ্যরাতে চাঁদার টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- আরএমিপর ডিবি শাখার উপপরিদর্শক (এসআই) শাহীন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, কনস্টেবল আবুল কালাম আজাদ, কনস্টেবল মো. মাহবুর আলম এবং কনস্টেবল মো. বাশির আলী। এ সময় তাদের সঙ্গে থাকা গাড়ির ড্রাইভার মো. মেহেদী হাসানকেও গ্রেপ্তার করা হয়েছে।

আরএমিপ সূত্রে জানা গেছে, রবিবার মধ্যরাতে ডিবি পরিচয়ে ধুনট থানর দিঘলকান্দি গ্রামের রাব্বি ও জাহাঙ্গীর নামের দুজনকে আটক করে ওই পুলিশ সদস্যরা। এ সময় তাদের গ্রেপ্তারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়। পরে তারা ছাড়া পেয়ে পরিবার ও বন্ধুদের বিষয়টি জানায়। পরে শাজাহানপুর থানাধীন খরনা ইউনিয়ন বীরগ্রাম নামক এলাকা থেকে অভিযুক্ত পুলিশ সদস্যদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ দুই লাখ টাকা, একটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, আরএমপি ডিবিতে কর্মরত কনস্টেবল ওহাব এই টিমকে জানান, তার বাড়ির পাশে রাব্বি ও জাহাঙ্গীর ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত। এই টিম তার কথামতো অনৈতিক সুবিধা লাভের উদ্দেশে এমন কার্যক্রমে অংশ নেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ধুনট থানা এলাকার দুই যুবককে অপহরণ করে ওই তাদের পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করে। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ওই ৬ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, বিষয়টি সম্পর্কে আরএমপি অবগত। বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় আরএমপির ৫ পুলিশ বরখাস্ত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা