× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দল বেধে সাগরে নামল আরও ৩৫০ কাছিমছানা

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ১৯:১৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

কক্সবাজারের টেকনাফে হ্যাচারিতে জন্ম নেওয়া ৩৫০টি অলিভ রিডলি প্রজাতির কাছিমছানাকে সাগরে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) দুপুরের দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সমুদ্রসৈকত এলাকায় এসব কাছিমের ছানা অবমুক্ত করা হয়।

নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) এর প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ম্যানেজার আব্দুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাহপরীর দ্বীপে ৮ হাজার ৫০০ ডিম সংগ্রহ করা হয়। এর মধ্যে ১ হাজার ৫০০টি কাছিমের ছানা অবমুক্ত করা হয়েছে। কক্সবাজারে ১২টি পয়েন্ট এবার ২৫ হাজার ৭০০ ডিম সংগ্রহ করা হয়েছে এবং এখন পর্যন্ত ২ হাজার কাছিমের ছানা অবমুক্ত করা হয়েছে।

আব্দুল কাইয়ুম বলেন, নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) গত চার বছরে ৪০ হাজার ৪৫০টি ডিম সংগ্রহ করে যা থেকে ৮৫ শতাংশ বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্ত করা হয়। এ ধরনের প্রদ্ধতিকে এক্স-সিটু সংরক্ষণ বলা হয়। এছাড়া গত তিন বছরে ১৩টি সংস্থান বা ইন-সিটু পদ্ধতিতে সংরক্ষণ করে বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়। বন ও পরিবেশ অধিদপ্তরের দিকনির্দেশনায় নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) কাছিম সংরক্ষণের এ কাজ বিগত ২০ বছর ধরে করে আসছে।

তিনি আরও বলেন, সমুদ্রের ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কার এবং মাছের পোনা খাদক জেলিফিশ খেয়ে সমুদ্রের জীববৈচিত্র্যের ভারসাম্য বজায় রাখতে অনন্য ভূমিকা রাখে এই কাছিম।

সম্প্রতি নেকমের একটি জরিপে দেখা গেছে, মাত্র ৩৪টি স্পটে সামুদ্রিক কাছিম ডিম পাড়তে আসছে যা এক দর্শক আগেও ছিল ৫২টি। অর্থাৎ হুমকির মুখে সামুদ্রিক কাছিমের ডিমপাড়ার স্থানসমূহ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা