রাজশাহী অফিস
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ১৭:৩৩ পিএম
প্রবা ফটো
রাজশাহীতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।
রবিবার (২৪ মার্চ) গভীর রাতে নগরীর রাজপাড়া থানাধীন দাশপুকুর বৌবাজার এলাকার একটি বহুতল ভবনে এই অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানায়, বিএনপির প্রয়াত নেতা শফিকুল ইসলামের ছেলে মো. নিলয়কে গ্রেপ্তার করতে ওই বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। প্রথমে যৌথ বাহিনী ওই বাড়ির সামনে গিয়ে নিলয়ের পরিবারকে বাড়ির দরজা খুলতে অনুরোধ করে। তবে বহুতল ওই ভবনের কেউ বাড়ির প্রধান ফটক খুলে যৌথ বাহিনীকে সহযোগীতা করেনি। প্রায় দুই ঘণ্টা পর ওই বাড়ির দরজা ভাঙতে বাধ্য হয় যৌথ বাহিনীর সদস্যরা। পরে ওই বাড়িতে অভিযান পরিচালনা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান টের পেয়ে নিলয় বাড়ি থেকে আগেই পালিয়ে যায়।
প্রায় তিন ঘণ্টা পরিচালিত অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও ক্রাইসিস রেসপন্স টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নিলয়ের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় গত ৪ ডিসেম্বর মারপিট ও হত্যাচেষ্টা মামলা হয়।