× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানের ঈদ উপহার পেলেন কালীগঞ্জে নিহত যুবদল নেতার পরিবার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ১৬:০৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো ঈদ উপহার সামগ্রী পেলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়ন যুবদলের সাংগাঠনিক সম্পাদক মরহুম মনিরুজ্জামান মিন্টুর পরিবার। 

সোমবার (২৪ মার্চ) সকালে কালীগঞ্জ সরকারী নলডাঙ্গা ভূষন স্কুল মাঠে স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারন সম্পাদক আশরাফুজ্জামান পিন্টু  ওই পরিবারের হাতে উপহার তুলে দেন। 

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিপক্ষ আততায়ীদের হাতে নিহত হয়েছিলেন বারবাজার সূবর্ণসারা গ্রামের যুবদল নেতা মনিরুজ্জামান মিন্টু। 

ঈদ উপহার পাওয়া নিহতের স্ত্রী ও কন্যা সাংবাদিকদের জানান, আমরা অনেক খুশি। আমার স্বামী বেঁচে না থাকলেও দলের নেতা তারেক রহমান যে ঈদ উপহার পাঠিয়েছেন এজন্য আমার পরিবার কৃতজ্ঞ।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহব্বায়ক আহ্বায়ক শাহাজান আলী খোকন, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা যুবদলের যুগ্ম- আহ্বায়ক আজিজুল লস্কার, মঞ্জুরুল হক খোকা, মোহাম্মদ আলী ও সদস্য মাসুদ রানা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা