× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিনের মাধ্যমে গুপ্তধন, নকল স্বর্ণালংকারসহ দুই জিনের বাদশাহ আটক

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ০০:২১ এএম

আপডেট : ২৪ মার্চ ২০২৫ ১০:৫৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলায় জিনের মাধ্যমে গুপ্তধন দেওয়ার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার সময় জিনের বাদশাহ চক্রের দুই প্রতারককে আটক করেছে সদর থানা পুলিশ।

রবিবার (২৩ মার্চ) ভোরে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের কাকপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগর মালীপাড়ার মৃত অসীম উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া ও সাতমেড়া ইউনিয়নের নতুনহাট কাকপাড়ার বাসিন্দা সাইদুল ইসলাম।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হিল জামান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল ফোনে জিনের বাদশাহ পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছিল চক্রটি। এ চক্রের সদস্যরা সাধারণ মানুষকে টার্গেট করে গভীর রাতে মোবাইল ফোনে কল দেয়। পরে কৌশলে বিভিন্ন কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে। সম্প্রতি জিনের মাধ্যমে কাকপাড়ার মৃত সবির উদ্দিনের ছেলে আবদুর রহমানের কাছে স্বর্ণালংকার ও গুপ্তধন দেওয়ার লোভ দেখিয়ে ২ লক্ষ টাকা দাবি করে ওই দুই প্রতারক। দাবিকৃত টাকা নিতে বাড়ি এলে ভুয়া স্বর্ণালংকারসহ তাদের আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। তাদের আটক করে পুলিশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জহিরুল ইসলাম জানান, ‘জিনের মাধ্যমে এর আগেও প্রতারণা করে টাকা নিয়েছিল চক্রটি। শনিবার আবার নকল স্বর্ণালংকার দিয়ে টাকা নিতে গেলে গ্রামবাসী মিলে তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা