× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করল এনসিপি

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ২৩:৩৪ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক আকরাম হোসেন রাজ-এর সৌজন্যে কিশোরগঞ্জে এতিম, অসহায়, ছিন্নমূল, দরিদ্র, শিশু ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে জেলা শহরের আখরা বাজার সৈয়দ নজরুল ইসলাম চত্বরে পথচারী ও রোজাদারদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। 

ইফতার বিতরণ শেষে আকরাম হোসেন রাজ এর সৌজন্যে এতিম, অসহায় ও শতাধিক পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়। পরে কিশোরগঞ্জ প্রেসক্লাবে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মামুন মিয়ার উদ্যোগে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক আকরাম হোসেন রাজ। এসময় উপস্থিত ছিলেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ ইবনে জসিম, যুগ্ম আহ্বায়ক যুবায়ের আলম, সাইফ আব্দুল্লাহ মানার (যুগ্ম আহ্বায়ক), এনায়েত হোসেন অপু (আহ্বায়ক, ইটনা নাগরিক কমিটি), ডা. হেরী এবং অন্যান্য উপজেলার নেতা নেত্রী ও সাধারণ শিক্ষার্থীরাসহ সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, পবিত্র রমজানের শিক্ষা অনুযায়ী সমাজের অবহেলিত ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে।

ইফতার বিতরণের সময় ছিন্নমূল মানুষেরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং এই উদ্যোগকে সাধুবাদ জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা