× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাকাতিয়া নদীতে স্কুল শিক্ষার্থী নিখোঁজ : আটক ২

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ২৩:২৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

রবিবার ( ২৩ মার্চ) দুপুরের বড়স্টেশন কয়লাঘাট এলাকায় নিরব কাজী নামের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ হয়।

সে ওই এলাকার জাহাঙ্গীর কাজীর ছোট ছেলে। শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমির তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল নিরব।

এদিকে নিখোঁজের পর ফায়ার সার্ভিস, কোস্ট গার্ডের ডুবুরি দলসহ স্থানীয়রা শিক্ষার্থীর খোঁজে নদীতে তল্লাশি অব্যাহত রেখেছে। এ ঘটনায় নৌকার দুই মাঝি মো. নাজমুল (২০) ও মো. নয়ন (২৪) কে আটক করে চাঁদপুর নৌ পুলিশ। 

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল এসব তথ্য নিশ্চিত করেন। 

ওসি এ কে এম এস ইকবাল জানান, দুপুরে কয়লাঘাট ডাকাতিয়া নদীতে নিরবসহ কয়েকজন গোসল করতে নামে। এ সময় তারা নদীর একপাশ থেকে অপরপাশে সাঁতার কেটে যাওয়ার সময় ইঞ্জিল চালিত নৌকার পাখায় আঘাত পেয়ে নিখোঁজ হয় নিরব। এ ঘটনায় নৌকাসহ দুই মাঝিকে আটক করা হয়েছে।  এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা