× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যবিপ্রবির সঙ্গে ভারতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

যশোর সংবাদদাতা

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২ ১৯:০৩ পিএম

ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে যুক্ত হয়ে এই স্মারকে সই করেন। ছবি : প্রবা

ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে যুক্ত হয়ে এই স্মারকে সই করেন। ছবি : প্রবা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে ভারতের আসাম ডাউন টাউন বিশ্ববিদ্যালয়ের (এডিটিইউ) সমঝোতা স্মারক সই হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, মার্স্টার্স পর্যায়ে যৌথ ডিগ্রি প্রদানসহ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে তারা এই উদ্যোগ নিয়েছেন।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে যবিপ্রবি উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন ও এডিটিইউ উপাচার্য ড. নারায়ণচন্দ্র তালুকদার ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে যুক্ত হয়ে এই স্মারকে সই করেন।

উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী বিনিময়সহ যৌথভাবে গবেষণার ফলে দুই বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে যাবে। জ্ঞান বিনিময় হলে তা বৃদ্ধি পায়। আশা করি এর সুফল দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সমনভাবে পাবেন।’

উপাচার্য নারায়ণচন্দ্র বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থার মতো বিষয় থাকায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে নতুন মেলবন্ধন হলো। শিক্ষা ও গবেষণার নতুন দ্বার উন্মোচিত হলো।’

অনুষ্ঠানে যবিপ্রবি প্রতিনিধি দলে ছিলেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ড. অভিনু কিবরিয়া ইসলাম, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. ইকবাল কবীর জাহিদ, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. তানভীর ইসলাম, এডিটিইউয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিন ড. মৃন্ময় বসাক, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সাবেক চেয়ারম্যান ডা. ফিরোজ কবির, একই বিভাগের প্রভাষক ডা. মো. জাহিদ হোসেন, ডা. কাজী মো. এমরান হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা