× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে পরীক্ষা কেন্দ্র বহালের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ২২:৫৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

এইচএসসি পরীক্ষার কেন্দ্র বহালের দাবিতে রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ মার্চ) বেলা ১১টায় বালিয়াকান্দি শহরের চৌরাস্তা মোড়ে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মশিউল আজম চুন্নু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের ইসলামীর সাবেক সাধারণ সম্পাদক ও শিক্ষক খন্দকার মনির আজম মুন্নু, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী আক্তারুজ্জামান মোল্লা।

বালিয়াকান্দি সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হৃদয় মাহামুদ, সুপ্তি আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বালিয়াকান্দি সরকারি কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মতো বড় প্রতিষ্ঠান থাকা সত্বেও জীবনের ঝুঁকি নিয়ে  ১৩ কিলোমিটার দূরে অবস্থিত মীর মশাররফ হোসেন কলেজে গিয়ে পরীক্ষা দিতে হয়। এছাড়া ওই এলাকার বখাটেদের দ্বারা মেয়ে শিক্ষার্থীরা ইভটিজিংয়ের শিকার হয়ে থাকেন। বালিয়াকান্দি সরকারি কলেজের শিক্ষার্থীদের শহরের মধ্যে যে কোন প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবি জানান তারা। দাবি মানা না হলে আগামী ৯ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও কর্মসূচী ঘোষণা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা