× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সহকারী শিক্ষা কর্মকর্তাদের নবম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ২১:১২ পিএম

সহকারী শিক্ষা কর্মকর্তাদের নবম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পদটি দশম গ্রেড থেকে প্রথম শ্রেণি (নবম গ্রেড) উন্নীতকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সহকারী শিক্ষা কর্মকর্তারা।

রবিবার (২৩ মার্চ) বেলা আড়াইটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পক্ষে জেলা শাখা এই কর্মসূচি করে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৩০ বছর ধরে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদটি ১০ গ্রেডেই রয়ে গেছে। অথচ অন্যান্য দপ্তরে গ্রেড পরিবর্তন হয়েছে। সহকারী শিক্ষা কর্মকর্তারা নবম গ্রেডের কর্মকর্তাদের মতো দাপ্তরিক কাজের পাশাপাশি সরকারি সব অর্পিত দায়িত্ব পালন করে।

শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলিও একই। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পদ সংখ্যার পাঁচগুণ সহকারী শিক্ষা অফিসার থাকায় দীর্ঘদিন একই পদে থেকে অবসরে যেতে হয়। সম্প্রতি উচ্চ আদালতের রায়ে প্রধান শিক্ষক পদটি দশম গ্রেডে উন্নীত করায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষা কর্মকর্তার গ্রেড একই হওয়ায় নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসেবে মাঠে দায়িত্ব পালনে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। তাই উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাদের দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতরণের ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানানো হয়।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি সাজ্জাদ হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক একেএম মোসলেম উদ্দীন, বিভাগীয় কমিটির সভাপতি মো. ইকবাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আতিকুর রহমান, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা