বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ১৯:১৭ পিএম
ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াস। প্রবা ফটো
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রূপসদী ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৩ মার্চ) বিকেলে ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে রুপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা করা হয়। এতে রূপসদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেম্বার নুরুল ইসলামের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মীর হালিম।
তিনি বলেন, "তরুণদের হাত ধরেই তারুণ্যের অহংকার তারেক রহমানের সৃজনশীলতার এবং উদারতার রাজনীতি আমাদের মাঝে ছড়িয়ে পড়বে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী দিনে সুসংগঠিত এবং শক্তিশালী করার জন্য জনাব তারেক রহমানের জনগণের সাথে মিশে চলার যেই রাজনীতি সেই রাজনীতির উদার্থ আহবান নিয়ে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা সবাই আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে দেশবাসীর সেবা করতে পারেন।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াস। তিনি বলেন, "বাঞ্ছারামপুরে বিএনপির একটা কমিটি হয়েছে, তা আমরা জানি না। যারা কোনদিন আওয়ামী লীগের বিপক্ষে একটি কথাও বলেনি আজ পর্যন্ত তারা সব জায়গায় বিএনপির বিরুদ্ধে কথা বলে তারাই কমিটি করেছে। আওয়ামী রেজিমের ফ্যাসিস্টদেরকে নিয়ে বাঞ্ছারামপুরের রাজনীতি করতে দেওয়া হবে না।"
বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একরাম হায়দারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ নাজমুল হুদা, মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ভিপি মজিব, বাঞ্ছারামপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার, যুবদল নেতা মোঃ গিয়াস উদ্দিন, বাঞ্ছারামপুর পৌর যুব দলের আহ্বায়ক ইমান আলী, ফরদাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সালাউদ্দিন ভূঁইয়া, রূপসদী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহজাহান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, রূপসদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওসমান মাঝি, সদস্য সচিব সাইদুল ইসলাম, বিএনপি নেতা ফজলুল হক, মোশারফ হোসেন, দেলোয়ার হোসেন, মোঃ বাবু, ফয়সাল আহমেদ প্রমুখ।