× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ১৭:২৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন পোষাক শ্রমিকরা। 

রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের প্রায় ১৩শ শ্রমিক বকেয়া বেতন, বোনাসসহ বিভিন্ন পাওনাদির দাবিতে ১ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। পরে সকাল সাড়ে ৮টায় সেনাবাহিনী ও শিল্প পুলিশের যৌথ অভিযানে আন্দোলনরতদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পরে আন্দোলনরত শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নেয়। 

কারখানার ফিনিশিং আয়রনম্যান মাহবুব আলম বলেন, প্রায় ২ মাসের বকেয়া বেতন, বোনাসসহ আমাদের পাওনাদি পরিষদ করে দিলে আমরা চলে যাবো। দ্রুত সময়ের মধ্যে আমাদের পাওনা বুঝিয়ে দেওয়া হোক।  

সহকারী আয়রনম্যান রুবেল হায়দার বলেন, একাধিকবার সময় ও তারিখ দেওয়ার পরও আমাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি। আমরা কবে পাওনা পাবো আমাদের জানা নেই। 

সুইং অপারেটর বাদশা মিয়া বলেন, সামনে ঈদ। ঈদের আগে ফেক্টরির গেটে আমাদের পাওনা টাকা বুঝিয়ে না দিয়েই ফেক্টরি বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে। 

তবে বিষযয়ে কারখানা কর্তৃপক্ষের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এ বিষয়ে শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, আন্দোলনরতদের সাথে আলোচনা হয়েছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা