× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ১৩:২৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে শ্যামনগর উপজেলার পদ্নপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। 

নিহত কাদের মোড়ল (৬৫) উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামের মৃত খতিব মোড়লের ছেলে। নিহত কাদের মোড়ল একজন শারীরিক প্রতিবন্ধী। 

স্থানীয়রা জানান, বসতভিটা নিয়ে কাদের মোড়ল ও মোশারফ মোড়লসহ তারে ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে ভোরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাদের মোড়লকে তার ভাইয়েরা পিটিয়ে আহত করে। পরে কাদেরের পরিবার তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মাকসুদা বিবি বলেন, আমার ভাসুরদের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে রবিবার ভোর সাড়ে ৫টার দিকে আমার ভাসুররা ও ভাসুরের ছেলেরা ও তাদের সহযোগীরা মিলে আমার স্বামীকে পিটিয়ে হত্যা করে। অভিযুক্তরা নিহতের আপন বড় তিন ভাই ও ভাইপোরা বলে অভিযোগ নিহতের পরিবারের।

নিহতের ছেলে তৈবুর রহমান বলেন, আমার চাচা মফিজুল মোড়লের কাছ থেকে আমরা একটি জমি কিনি। সেই জমিতে বালি ভরাটকে কেন্দ্র করে অভিযুক্ত চাচাদের সঙ্গে বিরোধ বাধে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ভোর সাড়ে ৫টার দিকে বড় চাচা মোশারফ মোড়ল অন্য চাচা অহেদ মোড়ল, রফিকুল মোড়ল এবং চাচাতো ভাই রবিউল ইসলাম ও হাবিবুর রহমানসহ তাদের সহযোগীরা আমার প্রতিবন্ধী বাবাকে পিটিয়ে আহত করে। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেওয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মরদহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা