× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ১১:১২ এএম

আপডেট : ২৩ মার্চ ২০২৫ ১২:৩৮ পিএম

আগুন নিয়ন্ত্রণে বন বিভাগের নিজস্ব পাম্প ও পাইপ লাইনের মাধ্যমে পানি দেওয়া হয়। ছবি : সংগৃহীত

আগুন নিয়ন্ত্রণে বন বিভাগের নিজস্ব পাম্প ও পাইপ লাইনের মাধ্যমে পানি দেওয়া হয়। ছবি : সংগৃহীত

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির কাছের বনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ ও করণীয় জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) সকালে ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যার দিকে চলে যান। তবে রবিবার রাত ৯টা থেকে বন বিভাগের নিজস্ব পাম্প ও পাইপ লাইনের মাধ্যমে পানি দেওয়া হয়েছে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।’

তিনি আরও বলেন, ‘বনরক্ষী ও বন কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় শতাধিক স্বেচ্ছাসেবক রাতভর কাজ করেছেন।’

এদিকে অগ্নিকান্ডের কারণ ও করণীয় জানতে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এর আগে শনিবার সকালে কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির কাছের বন এলাকায় আগুন লাগে। তবে পানির উৎসের অভাবে অগ্নিনির্বাপণ কাজ কঠিন হয়ে পড়ে। দুপুরে স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন লাগার স্থান শনাক্ত ও নির্বাপণের চেষ্টা করে বন বিভাগ। বিকেলের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা