× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংকটাপন্ন কাছিম উদ্ধার করে কর্ণফুলী নদীতে অবমুক্ত

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৫ ২২:৪২ পিএম

শনিবার বিকালে কাপ্তাই প্রশান্তি পার্কের কাছে কর্ণফুলী নদীতে কাছিমটি অবমুক্ত করা হয়। প্রবা ফটো

শনিবার বিকালে কাপ্তাই প্রশান্তি পার্কের কাছে কর্ণফুলী নদীতে কাছিমটি অবমুক্ত করা হয়। প্রবা ফটো

কাপ্তাইয়ে অভিযান চালিয়ে একটি সংকটাপন্ন কাছিম উদ্ধার করেছে বনবিভাগ। এটির ওজন প্রায় ১০ কেজি।

পরে শনিবার (২২ মার্চ) বিকাল ৩টায় কাপ্তাই প্রশান্তি পার্কের কাছে কর্ণফুলী নদীতে কাছিমটি অবমুক্ত করা হয়।

কাপ্তাই রেঞ্জের কর্মকর্তা মো. ওমর ফারুক স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক মাসুম আলমের নিদের্শনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শনিবার কাপ্তাই জেটিঘাট সাপ্তাহিক হাটে বিক্রির উদ্দেশ্যে আনা কাছিমটি উদ্ধার করা হয়। এ সময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে বিক্রেতা কাছিমটি রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত কাছিমটির ওজন প্রায় ১০কেজি। পরে এটি বিকাল ৩টায় কাপ্তাই প্রশান্তি পার্কের কাছে কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়।

এ সময় কাপ্তাই রেঞ্জের বড়ইছড়ি স্টেশন ও পরীক্ষণ ফাঁড়ি কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরীসহ বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা