× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৫ ২০:৫৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফেনী সদর উপজেলায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে লিটন নামের এক যুবক নিহত হয়েছে

শনিবার (২২ মার্চ) ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চর হকদি গ্রামে এ ঘটনাটি ঘটে। 

নিহত লিটন একই ইউনিয়নের বালিগাঁও গ্রামের হজু মেম্বার বাড়ির আবু তাহেরের ছেলে। 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত ভোররাতে চর হকদি গ্রামের হাজী বারেক মিয়ার বাড়ির পানু মিয়ার ঘরে চুরি করতে ঢুকে লিটন। ওইসময় গৃহকর্তা পানু তাকে ঝাপটে ধরে চিৎকার শুরু করে। একপর্যায়ে এলাকার লোকজন জড়ো হয়ে লিটনকে গণপিটুনি দেয়, এতে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, এর আগেও একাধিকবার ওই গ্রামে চুরি করতে গিয়ে ধরা খেয়ে পিটুনি খেয়েছিল লিটন। স্থানীয়দের কাছে সে লিটন চোর হিসেবেই পরিচিত। 

এ বিষয়ে ওসি মো. সামসুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা