× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উলিপুরে ১৫ হাজার শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৫ ২০:২৯ পিএম

কুড়িগ্রামের উলিপুরে ১৫ হাজার মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার হিসাবে পোশাক বিতরণ করা হয়। প্রবা ফটো

কুড়িগ্রামের উলিপুরে ১৫ হাজার মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার হিসাবে পোশাক বিতরণ করা হয়। প্রবা ফটো

কুড়িগ্রামের উলিপুরে ১৫ হাজার মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার হিসাবে পোশাক বিতরণ করা হয়েছে। 

শনিবার (২২ মার্চ) দুপুরে পৌর শহরের খাওনারদরগাহ এলাকায় আফনান ভিলায় জর্ডান প্রবাসী মোহাম্মদ নুর আলম এর ব্যক্তিগত সহযোগিতায় এসব পোশাক সামগ্রি বিতরণ করা হয়। 

উপজেলার ১৫১টি মাদ্রাসার সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত মুহতামীমগনের হাতে তাদের প্রতিষ্ঠানের অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য এ পোশাক তুলে দেওয়া হয়।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জর্ডান প্রবাসীর সহযোগিতায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৫১টি নুরানি, দ্বীনিয়া, হাফেজি ও কওমি মাদ্রাসায় অধ্যয়নরত ১০ হাজার ছাত্র ও ৫ হাজার ছাত্রীদের মাঝে হাদীয়া বিতরণ কর্মসূচির অংশ হিসাবে ঈদ সামগ্রি বিতরণ করা হয়। ঈদ সামগ্রির মধ্যে ছেলেদের জন্য পাঞ্জাবী, পায়জামা, টি-শার্ট ও মেয়েদের জন্য ছেলোয়ার কামিজ ছিল। এসময় শিক্ষার্থীদের ঈদ সামগ্রি পরিবহনের জন্য যাতায়াত ভাড়া প্রদান করা হয়।

ঈদ সামগ্রি বিতরণ করার সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ নূরে আলম, আবুল কালাম আজাদ, একেএম মোস্তাফিজুর রহমান, নাজমুল হক মানিক সহ ১৫১টি মাদ্রাসার সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত মুহতামীমগণ।

শিক্ষার্থীদের জন্য ঈদ সামগ্রি নিতে আসা উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগারী দারুস সুন্নত দ্বীনিয়া মাদ্রাসার মাওলানা আলমগীর হোসেন বলেন, প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা ঈদ সামগ্রি উপহার হিসাবে পেয়ে উপকৃত হবে। শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রি বিতরনের এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে এটাই আমাদের প্রত্যাশা।

জর্ডান প্রবাসীর ভাই আবুল কালাম আজাদ জানান, মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের এই ঈদ সামগ্রি বিতরণ। আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আমরা যেন প্রতি বছর এ ধারাবাহিকতা বজায় রাখতে পারি।

উল্লেখ্য, জর্ডান প্রবাসীর সহায়তায় দীর্ঘদিন থেকে ঈদুল ফিতরের সময় দুঃস্থ অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি-জামা বিতরণ করা হয়ে থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা