× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ষণ-নিপীড়ন ও গাজায় গণহত্যার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৫ ২০:০৫ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৫ ২০:০৭ পিএম

ধর্ষণ-নিপীড়ন ও গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদ। প্রবা ফটো

ধর্ষণ-নিপীড়ন ও গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদ। প্রবা ফটো

ধর্ষণ-নিপীড়ন বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদ।

শনিবার (২২ মার্চ) সকাল ১১টায় প্রেসক্লাব মোড়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি জহির রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামসুল আলম খান, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি কবিরুল ইসলাম, রমজান আলী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। এছাড়া, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞ চলছে। এসবের প্রতিবাদে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা