× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ : ২২ মার্চ ২০২৫ ১৯:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে তৃতীয় শ্রেণি পড়ুয়া শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দিদারুল আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার (২১ মার্চ) রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

দিদারুল আলম বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর গ্রামের নবাব আলী সওদাগর বাড়ির মৃত গোলাম নবীর ছেলে। 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার এ তথ্য নিশ্চিত করেন।

শিশুর মা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে জমি থেকে মেয়েকে লতাপাতা আনার জন্য পাঠিয়েছিলাম। সে লতাপাতা না চেনায় ওইখানে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞেস করে। সে লতাপাতা দেখিয়ে দেওয়ার ভান করে একটি ঘরে নিয়ে গিয়ে স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং জোর করে জামা কাপড় খুলে ফেলে। এসময় ওই লোক হাত-পা বাঁধতে চাইলে মেয়ে ভয়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে এবং সমস্ত ঘটনা খুলে বলে।

তিনি বলেন, আমার মেয়েটি অসুস্থ। গত মাসে তাকে ক্লিনিকে ভর্তি করাতে হয়েছিল। ওই লোকটি আমার মেয়েকে মেরে ফেলতো। আমি এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে ওসি গোলাম সরোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত দিদারুল  আলমকে শনাক্ত করা হয়। এরপর স্থানীয়দের সহযোগিতায় রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামী প্রাথমিক জিজ্ঞেসাবাদে অপরাধ স্বীকার করেছে। তাকে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা