× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণায় খাল থেকে সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৫ ১৯:২৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় রাস্তার পাশের একটি খাল থেকে তারা মিয়া নামে এক সবজি ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) সকালে উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামের রাস্তার পাশের খাল থেকে এ মরদেহটি উদ্ধার করে স্থানীয় পুলিশ। 

নিহত তারা মিয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই উত্তরপাড়া গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।  

পুলিশ সূত্রে জানা গেছে, তারা মিয়া গ্রাম থেকে সবজি সংগ্রহ করে বিভিন্ন গ্রামীণ হাটবাজারে নিয়ে বিক্রি করতেন। শুক্রবার গড়াডোবা ইউপির বাঁশহাটি বাজারে গিয়ে সবজি বিক্রি করেন। পরে রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে সকালে স্থানীয় সাতারখালি ব্রিজের পাশের খালে রক্তাক্ত অবস্থায় তারা মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

এ বিষয়ে ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা